রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

বাংলাদেশে ৭৩ থেকে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি : শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, “বাংলাদেশে ১৯৭৩ সাল থেকে আজ পর্যন্ত একটি গ্রহণযোগ্য নির্বাচনও হয়নি।” 

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনার জলমা ইউনিয়ন শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শায়েখে চরমোনাই বলেন, শুধু প্রাক্তন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল কিংবা নুরুল হুদাকে গ্রেফতার করলে হবে না। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করে দিনের ভোট রাতে করেছে, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। এতে ভবিষ্যতে যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা অতীত থেকে শিক্ষা নেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে লাখো মানুষ জীবন দিয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে। অথচ স্বাধীনতার এত বছর পরও দেশে দখলদারিত্ব, চাঁদাবাজি, জুলুম, হত্যা, অবিচার চলছে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও বৈষম্য দূর করতে ইসলামী আন্দোলন রাস্তায় নেমেছে।

শায়েখে চরমোনাই জোর দিয়ে বলেন, “আজ সময় এসেছে যারা আমাদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসে দুর্নীতি, খুন ও দখলদারিতে মেতে উঠেছে তাদের উৎখাত করার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইসলামিক দলকে ক্ষমতায় আনতে হবে।”

সভায় তিনি রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ আইন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন জলমা ইউনিয়ন সভাপতি মাওলানা দীন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মোজাফফর হোসেন, খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ