মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

রাজনৈতিক সংস্কৃতি না বদলালে গণতান্ত্রিক চর্চা আগের মতোই হবে : সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না এলে দেশের গণতান্ত্রিক চর্চা আগের মতোই চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “যদি আমরা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনি, তাহলে ভবিষ্যতের গণতান্ত্রিক প্র্যাকটিসও আগের মতোই থাকবে, যা আমাদের কাম্য নয়।”

তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। রাষ্ট্রকে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে একটি পথে আনা হয়েছে। এখন তাকে সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে রূপ দেওয়া প্রয়োজন। ’২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ও ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা।

বিএনপির এই নেতা মনে করেন, জাতীয় প্রশ্নে ঐক্য অপরিহার্য। জুলাই আন্দোলন সেই সুযোগ তৈরি করেছে। মতপার্থক্য থাকলেও এ শক্তিকে সমুন্নত রাখতে হবে।

তিনি অভিযোগ করেন, “যারা এখন সাংবিধানিক সংস্কারসহ নানা ধরনের সংস্কার চাইছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ