মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী : দুদু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নতুন নতুন বয়ান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, কীভাবে জাতীয় নির্বাচন ঠেকানো যায়, এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী। তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, বিগত সময়ে নির্বাচনের নামে ভন্ডামি হয়েছে। নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই বলেও দাবি করেন বিএনপির শামসুজ্জামান দুদু। 

দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ