রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

রাষ্ট্রীয়ভাবে কুরআনের আইন বাস্তবায়নে যুব সমাজের জাগরণ অপরিহার্য : মাওলানা ইউসুফী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, রাষ্ট্রীয় কাঠামো ও নীতিতে কুরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠা শুধু একটি ধর্মীয় দাবি নয়, বরং এটি জাতীয় দায়িত্ব এবং মুক্তির পথ। শত বছরের ইসলামী রাজনীতির অভিজ্ঞতা ও আত্মত্যাগের ভিত্তিতে জমিয়ত নিরন্তর এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাউন্সিলে সভাপতিত্ব করেন যুব জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের সভাপতি আব্দুল কাদের এবং সঞ্চালনা করেন মুফতি মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া বলেন, বর্তমান সমাজে যুব সমাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা অপরিহার্য। রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় অবক্ষয় ও মূল্যবোধহীনতার সময়ে যুবকদের আদর্শবান, সংগঠিত ও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন জমিয়তের সহ-সাংগঠনিক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা কাউসার আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে শুধু স্লোগানে সীমাবদ্ধ না থেকে চিন্তা, দাওয়াত, সেবামূলক কাজ ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির পরিবর্তনের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শিক ও নৈতিক প্রশিক্ষণ এবং দাওয়াতভিত্তিক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমেই একটি ইসলামি রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপিত হবে।

এসময় মুফতি মাহমুদুল হাসানকে সভাপতি, আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আনিসুল মুত্তাকীনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ