রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

‘সব দলে লুটেরা-বাটপার আছে, ইসলামি দলে নেই’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম বলেছেন, আমাদের বন্ধু আছে, কোনো বিদেশি প্রভু নেই। আমরা বাঁচলেও দেশে বাঁচব, মরলেও দেশেই মরব। ক্ষমতায় গেলে বিদেশে অর্থ পাচার করব না, বাড়ি-গাড়ি করব না, আর ক্ষমতা হারালে বিদেশে পালাবও না।

তিনি আরও বলেন, দাড়ি-টুপি ওয়ালাদের সবসময় ভিলেন বানানো হয়েছে। অথচ সব দলে লুটেরা ও বাটপার রয়েছে, তবে ইসলামি দলে তা নেই। সংসদ পর্যন্ত না পৌঁছাতে পারলে খেলাফত বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমাদের অধিকার রয়েছে রাজনীতি করার।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুর শহরের লালুপাড়া নাজমা গার্ডেনের হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ। তিনি বলেন, ‘শুধু ধর্মীয় বিধিবিধান নয়, আমাদের দেশের সার্বিক বিষয়ে কথা বলতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের প্রয়োজনের কথা বলতে হবে। তবেই মানুষ আমাদেরকে গ্রহণ করবে।’

কর্মী সম্মেলনে হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন ও হাফেজ আসাদুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— মাওলানা মোশাররফ হোসাইন, মুফতি মোহাম্মদ নূরুল করিম, আ.স.ম শামসুল বারী, হাফেজ মাওলানা রাসেল ইসলাম, হাফেজ মাওলানা ফয়জুল্লাহ বুলবুল, হাফেজ আব্দুল ওয়াহিদ শাহ, মাওলানা লিয়াকত আলী, মুফতি আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন উপজেলা থেকে আগত অতিথিবৃন্দ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ