রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

কেন দেশেই বাইপাস সার্জারি, জানালেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাইপাস সার্জারির পর দেড়  মাস বিশ্রামে থেকে আজ দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। এমন সময় বিদেশে চিকিৎসা গ্রহণ না করে দেশে বাইপাস সার্জারি করার কারণ জানান তিনি।   

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের জামায়াত আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের জানান, তাকে হাসপাতালে ভর্তির পর তার শরীরে এনজিওগ্রাম করানো হয়। তখন চিকিৎসকরা তাকে জানান, তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। এরপর ২ আগস্ট একটি হাসপাতালে বাইপাস সার্জারি করা হয়। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, তাহলে আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন কঠিন রোগে আক্রান্ত হয়ে নিজ দেশে চিকিৎসা নেবেন, সেদিন উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁকফোকর রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে চিকিৎসার পেটার্ন পরিবর্তন করা সম্ভব।’

জামায়াত আমির বলেন, বাংলাদেশে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য ছিল যারা হাঁচি-কাশি দিলেই বিদেশে যায়, সেটির প্রতিবাদ। রাজনৈতিক মহলের বন্ধুদের বলবো, যে চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্তি নেই তাহলে সেই চিকিৎসার জন্য যান আপত্তি নেই। কিন্তু যে চিকিৎসা দেশেই রয়েছে তার জন্য যাওয়া উচিত নয়।

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বক্তব্য দেওয়ার সময় দুইবার মঞ্চে পড়ে যাওয়ার পর তিনি বসে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন। পরে তাকে হাসপাতলে নেওয়া হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ