মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সঙ্গে ছিল না: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, “ইসলামী শক্তি কখনো সন্ত্রাস বা চাঁদাবাজি করে না। আমরা সব ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। ইসলামী আন্দোলন হিংসার রাজনীতি করে না, বরং মানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সঙ্গে ছিল না।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা-সাপাহার-নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “আওয়ামী লীগের সবাই খারাপ ছিলেন না। কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু দলের নেতারা দুর্নীতিতে জড়িত, কর্মীরা চাঁদাবাজি করেন—এগুলো আমরা চাই না। অতীতে যারা দেশ শাসন করেছেন, তাদের চরিত্র এখনও সংশোধিত হয়নি। তারা যদি সত্যিই ভালো কিছু করতেন, মানুষ জানতো তারা ক্ষমতায় গেলে ভালো কিছু করবেন।”

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নওগাঁ-১ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল হক শাহ। এছাড়া আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজি শেখ নুরুন নাবী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ