রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

‘প্রাইমারি স্কুলে সংগীতের শিক্ষক নিয়োগ অশুভ ইঙ্গিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাইমারি স্কুলে সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়োগ ইসলামী মূল্যবোধ বিরোধী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীতবিষয়ক শিক্ষক নিয়োগকে জনআকাঙ্ক্ষা পরিপন্থি। অথচ বছরের পর বছর ধরে প্রাইমারি স্কুলগুলোতে একজন আরবী/নূরানি শিক্ষক নিয়োগের জন্য দেশের উলামায়ে কেরাম দাবি করে আসছেন। 

আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, এ বিষয়টি চরম উদ্বেগজনক। সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে, অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। যেদিন থেকে সারওয়ার ফারুকী উপদেষ্টা নিয়োগ হয়েছে সেদিন থেকেই বর্তমান সরকারের মূল্যবোধের ঘাটতি দেখা দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই। এটি অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জন আকাঙ্ক্ষা পরিপন্থী। আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই। আমরা আমাদের সন্তানকে ইসলামী মূল্যবোধ বিরোধী শিক্ষা দিতে চাই না। ঈমান ও আমলের নিরাপত্তা চাই। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। সেইসাথে সংষ্কৃতি বিষয়ক উপদেষ্টা নাস্তিক্যবাদীদের দোসর সারওয়ার ফারুকীর অপসারণ দাবি করছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ