মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শেখ হাসিনার বর্বর যুগ থেকে ফিরে আর অন্ধকারে যেতে চাই না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “স্বৈরাচার শেখ হাসিনার বর্বর যুগ থেকে মুক্ত হওয়ার পর আমরা আর সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না। শেখ হাসিনার শাসনামলে দেশের নদী-নালা ও খালবিল প্রতিবেশী দেশকে লিজ দেওয়া হয়েছিল। ভারতকে খুশি রাখতে দেশকে উজাড় করে দেওয়া হয়েছিল। আমরা অনেকটা ফিরে এসেছি, তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।”

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট এলাকায় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, বিএনপির শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন সংগঠন পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন দেননি।

তিনি বলেন, “দেশকে বাঁচাতে হলে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন এবং ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করতে আপনার সন্তানদের উৎসাহিত করুন।”

এসময় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ব্রাহ্মণবাড়িয়ার তিন তরুণ উদ্ভাবকের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। তারা হলেন, আহনাফ বিন আশরাফ নাবিল, লাবিব ইসলাম ও আরিয়ান ইসলাম। আগামী মাসে তারা মালয়েশিয়ায় একটি আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নেবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এবিএম মোমিনুল হক, সহসভাপতি জসিম উদ্দিন রিপন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ