মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৭৩ জনের, জাতিসংঘের হস্তক্ষেপ চাইল হামাস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের বোমাবর্ষণের মাত্রা আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে— যেন অবিলম্বে পদক্ষেপ নিয়ে এই সহিংসতা বন্ধ করা হয়। জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি, ইসরায়েলের ‘গণহত্যা’ থামাতে।

বুধবার দিনের নিরবচ্ছিন্ন বিমান হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে কয়েকজন খাদ্য সহায়তা চাইতে এসেছিলেন।

গাজা শহরেই নিহত হয়েছেন অন্তত ৪৩ জন।

ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে চালানো এসব হামলায় বহু পরিবার তাদের তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে একসঙ্গে প্রাণ হারাচ্ছে। এক বাস্তুচ্যুত নারী সাবরিন আল-মাবহুহ আল জাজিরাকে বলেন, “আমার ভাইকে তার ঘরের ভেতরেই হত্যা করা হয়েছে। তার স্ত্রী ও সন্তানদের সঙ্গেও— পুরো পরিবারটাকেই মুছে দিয়েছে। আর কেউ বেঁচে নেই।”

রয়টার্স জানায়, ইসরায়েলি একটি গ্রেনেডের আঘাতে শেখ রাদওয়ান এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের তাঁবুতে আগুন ধরে যায়। ওই এলাকার বাসিন্দা জাকেয়া সামি বলেন, “শেখ রাদওয়ান এখন আগুনে পুড়ছে, চারপাশে সবকিছু ওলটপালট হয়ে গেছে। যদি এই আগ্রাসন বন্ধ না হয়, আমরা সবাই মরে যাব। যারা দেখছে, কিন্তু কিছু করছে না— তাদের ক্ষমা করা হবে না।”

গাজার মিডিয়া অফিসের তথ্যমতে, গত তিন সপ্তাহে ইসরায়েল গাজা শহরে অন্তত ১০০টি বিস্ফোরকবাহী রোবট ব্যবহার করেছে, যার লক্ষ্য ছিল আবাসিক এলাকা ধ্বংস করা। শুধু ১৩ আগস্টের পর থেকে গাজা শহরে ইসরায়েলি অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ১,১০০ জন ফিলিস্তিনি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ