শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

পিআর ইস্যুতে দৃঢ় অবস্থান জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম দলের নির্বাহী পরিষদের সভা গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমির ডা. শফিকুর রহমানের বাসায় অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দৃঢ় অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারিসহ নির্বাহী পরিষদ সদস্যরা সভায় অংশ নেন। জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া; আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড গুরুত্ব পায় আলোচনায়।

বৈঠকের বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআরের দাবিতে সোচ্চার থাকবে। গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। ২ আগস্ট তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়। ১২ আগস্ট তিনি বাসায় ফিরলেও রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে রয়েছেন।

গণভোটে পিআর পদ্ধতির নির্বাচন না হলে জামায়াতে ইসলামী মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেছেন।

ফোরাম ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আয়োজিত এ অনুষ্ঠান থেকে প্রধান উপদেষ্টার উদ্দেশে গোলাম পরওয়ার বলেছেন, পিআর ইস্যুতে সব দলকে ডেকে জাতীয় রাজনৈতিক সংলাপ করুন। কোনো সাজানো পাতানো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ