শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

আওয়ামী ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধে সর্বদলীয় বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের ‘দোসরদের’ রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় বৈঠক। গণ অধিকার পরিষদের উদ্যোগে সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে উল্লেখ করা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিচার দাবি এবং আওয়ামী লীগের দোসরদের রাজনীতি নিষিদ্ধের আহ্বানে এ সর্বদলীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ জুলাই মাসের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল উপস্থিত ছিল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ