শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার (১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এ সমবেদনা জানান।

তিনি বলেন, গত ৩১ আগস্ট দিবাগত গভীর রাতে আফগানিস্তানের দুটি দুর্গম প্রদেশে সংঘটিত ভয়াল ভূমিকম্প মুহূর্তের মধ্যে হাজারো মানুষের স্বপ্ন, আশা ও ভালোবাসার ঠিকানা ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ৬২২ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, শত শত মানুষ আহত হয়েছেন এবং অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গেছেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “যেসব মা সন্তান হারিয়েছেন, যেসব শিশু পিতৃহীন হয়েছে কিংবা যেসব পরিবার প্রিয়জন ও আশ্রয় হারিয়ে অশ্রুধারায় ভাসছে—তাদের বেদনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ শোক শুধু আফগানিস্তানের নয়, বরং সমগ্র মানবতার শোক। বাংলাদেশের জনগণও এই দুঃসময় আফগান ভাই-বোনদের পাশে রয়েছে।”

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন আফগানিস্তানের মানুষ এই কঠিন বিপর্যয় ধৈর্য ও সাহসের সঙ্গে অতিক্রম করতে পারে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ