শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে ৯ কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জন জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই বাগআঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, টেংরা গ্রামের মৃত মুনসুর আলীর পাঁচ ছেলে—হাজী আনসার আলী, কাওছার আলী, লিয়াকত আলী, আবুজার আলী ও আবুহার আলী বিএনপিতে যোগদান করেছেন। এছাড়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনু আলীর ছেলে মুকুল হোসেন এবং মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেনও বিএনপিতে যোগ দেন।

তিনি আরও জানান, জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় এই দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ