শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানালো জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এই মুহূর্তে একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো রাজনৈতিক দল ও প্রার্থী যেন কোনোরূপ বৈষম্যমূলক আচরণের শিকার না হয় সে রকম পরিবেশ সৃষ্টি করতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জমিয়ত মহাসচিব এ সব কথা বলেন। 

জমিয়ত মহাসচিব বলেন, গত তিন তিনটি নির্বাচনে দেশের ভোটার জনতা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, সাংবিধানিক এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন নতুন ভোটাররাও। স্বাভাবিক কারণে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে। আজকের ঘোষিত রোডম্যাপের মধ্য দিয়ে এই আগ্রহ পূরণের পথ আরও সুগম হলো।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ