জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সঙ্গে দলের ঢাকা জেলা উত্তরের সর্বস্তরের নেতাকর্মী, স্থানীয় উলামায়ে কেরাম ও সুধী সমাজের ‘মতবিনিময় সভা' অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাদ জোহর কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম, সাভার মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী৷
জেলা সহ-সভাপতি মুফতি সুলতান মাহমুদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, সাভার উপজেলা উলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আজম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ- সভাপতি মুফতি আব্দুল্লাহ বিন কাসেম, মুফতি আব্দুল আজীজ, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা ইবরাহিম, সহসাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি নাজমুল ইসà