রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই : আহমদ আবদুল কাইয়ূম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ফ্যাসিবাদমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, “ফ্যাসিবাদের জন্ম হয় তখনই, যখন এককভাবে ক্ষমতা দখলের সুযোগ থাকে। তখন শাসকগোষ্ঠী নিজেদের আজীবন ক্ষমতায় টিকিয়ে রাখতে ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে সেটিকে দলীয় প্রচারপত্রে পরিণত করে। দেশ, ইসলাম ও মানবতাকে এই অবস্থা থেকে রক্ষার একমাত্র পথ হলো পিআর পদ্ধতিতে নির্বাচন।”

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ইসলামী আন্দোলনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম কাসেমী, শ্রমিকনেতা মনিরুরজ্জামানসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, “ছাত্র জনতা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে একটি সুন্দর আগামীর জন্য। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি তৈরি এবং ফলপ্রসূ নির্বাচনের জন্য পিআর পদ্ধতি জরুরি। মানুষ আর প্রতিহিংসার রাজনীতি, চাঁদাবাজি বা সহিংসতার রাজনীতিতে ফিরে যেতে চায় না।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট খুনি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা বুঝতেই পারেননি যে তাকে দেশ ছেড়ে পালাতে হবে। অতীত থেকে শিক্ষা না নিলে একই পরিণতি ভোগ করতে হবে। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। তাদের শক্তি ও আওয়াজেই এই খুনি, চাঁদাবাজ ও টাকা পাচারকারীরা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ