শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

দল যে সিদ্ধান্তই নেবে, মেনে নেব: ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, দলের পক্ষ থেকে তার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তিনি তা বিনা দ্বিধায় মেনে নেবেন।

তিনি জানান, রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে একজন বার্তাবাহক তার বাসায় এসে শোকজ নোটিশ পৌঁছে দেন। এ বিষয়ে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেবেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেন, “নোটিশ হাতে পেয়েছি। আমি এর জবাব দেব এবং দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে, তা মাথা পেতে নেব।”

এসময় তিনি অভিযোগ করেন, রাজধানীতে তার ভাড়া বাসার সামনে কিছু যুবক-যুবতী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে তিনি মব হামলার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, “আমার এ দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার আছে, এটি আমার মৌলিক অধিকার। কিন্তু আমি দেখছি, এ অধিকারের ওপর হস্তক্ষেপ হচ্ছে। আমি মৃত্যু ভয় করি না, তবে অপমৃত্যু আমার প্রাপ্য নয়। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এ বিষয়ে আমি কোনো আপস করব না।”

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে “কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর” বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি তাকে শোকজ নোটিশ দিয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত ওই চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এদিকে সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানেই অবস্থান নেয় তারা। এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ