শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

সোমবার ‘মার্চ ফর রোহিঙ্গা’ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল সোমবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে ‘মার্চ ফর রোহিঙ্গা’ বা রোহিঙ্গা সংহতি দিবস পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস। এদিন বিকেল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সংগঠনটি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষকে মজলুম রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনের সমন্বয়ক জিহাদী ইহসান বলেন, “রোহিঙ্গারা প্রতিনিয়ত আন্তর্জাতিক গণমাধ্যমের আড়ালে হত্যার শিকার হচ্ছে। ২০২৪ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের নাফ নদীর তীরে চালানো ড্রোন হামলায় প্রায় ২০০ জন নিহত হন। আমরা এই অব্যাহত নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী আওয়াজ তুলতে ‘মার্চ ফর রোহিঙ্গা’র ডাক দিয়েছি।”

সংগঠনের মুখপাত্র মো. শাহরিয়ার ফাহাদ বলেন, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও উগ্র বৌদ্ধ মিলিশিয়া পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সে অভিযানে হাজারো নারী-পুরুষ-শিশু হত্যা, নারী ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া ও খাদ্য-জল অবরোধসহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়। ওই দিন প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। ১৯৭৮ সালে ‘অপারেশন নাগামিন’-এর সময় প্রায় দুই লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয়। নিজেদের জন্মভূমিতে তারা গণহত্যার শিকার হচ্ছে, দেশ থেকে উচ্ছেদ হচ্ছে, অথচ পৃথিবী নীরব। আমরা চাই বিশ্ববাসী রোহিঙ্গাদের স্বাধীনতা ও মুক্তির দাবিতে সরব হোক।”

বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি মানবাধিকার সংগঠন। রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই এ সংগঠন গড়ে ওঠে। সংগঠনটির অন্য সদস্যরা হলেন, কাজী আহমেদ আল বাসীর, রুবায়েত রাফি, নিহাল মুহাম্মদ তাশফীন, আসিফ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ