রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নেত্রকোনা-১ আসনে জমিয়তের পক্ষে লড়বেন মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৫৬, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে 'জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ' থেকে মুফতি মোস্তাফিজুর রহমান নোমানীকে মনোনয়ন দেয়া হয়েছে, তিনি এ আসনে জমিয়তের হয়ে খেজুর গাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী খেজুর গাছ প্রতীকের দলীয় এ প্রার্থীর নাম ঘোষণা করেন। এসময় দেশের আরও ৫৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

নেত্রকোনা-১ আসনের জন্য মনোনীত প্রার্থী মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী ঐ আসনের দুর্গাপুর উপজেলা চন্ডিগড় ইউনিয়ন, ফুলপুর গ্রামের মরহুম ক্বারী আলতাফ হোসেনের মেজো ছেলে। মরহুম ক্বারী আলতাফ হোসেন ঐতিহ্যবাহী মউ মাদ্রাসার শিক্ষক ছিলেন।

এবং মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী মুন্সীগঞ্জ জেলার একটি স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান  পরিচালক এবং জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি।

কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ