শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির ‘কুরআন-সুন্নাহর শাসনেই দেশে ইনসাফ কায়েম হতে পারে’

নির্বাচন বিলম্ব হলে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে: ডা. জাহিদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পিআর ইস্যুতে জাতীয় নির্বাচন পিছিয়ে দিলে দেশ ভয়াবহ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, “পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝে না। মানুষের জন্য এমন কোনো ব্যবস্থা করা উচিত নয়, যা বিভ্রান্তি সৃষ্টি করে।”

ডা. জাহিদ সতর্ক করে বলেন, “যদি আপনাদের কর্মসূচির কারণে জনগণের মনে নির্বাচনের বিষয়ে আশঙ্কা তৈরি হয়, তবে এর সুফল ভোগ করবে স্বৈরাচার। ২০২৪ সালের ৩৬ জুলাই যেমন হয়েছিল, এখনো ভাইয়েরা বোঝার চেষ্টা করুন— ক্রীড়ানকের ভূমিকায় ঝাঁপ দেবেন না।”

তিনি আরও বলেন, “যাদের জনগণের আস্থা নেই, যাদের কোনো দায়িত্ব দেয়নি, তাদের কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। অপরিপক্ব অভিজ্ঞতার কারণে তারা এমন প্রস্তাব দেন, যা শেষ পর্যন্ত স্বৈরশাসনের পক্ষে যায়। এতে দেশ ভয়ংকর বিপদের দিকে যাবে।”

বিএনপির এই নেতা বলেন, “আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন। শুধু গায়ের জোরে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কথা বলার অধিকার আছে, আবার শোনার মানসিকতাও থাকতে হবে। তা না হলে গণতন্ত্র থাকবে না। ‘এটা মানি না, ওটা মানি না’— এমন শিশুসুলভ আচরণ ও পরমত সহিষ্ণুতার অভাব গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ