সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ বিভাগীয় উপকমিটির সদস্য হলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দলের প্রশিক্ষণসংক্রান্ত বিষয়াদি দেখভালের জন্য একটি প্রশিক্ষণ বিভাগীয় উপকমিটি করেছে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই উপকমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৫-২৬ সেশনের জন্য এই উপকমিটি করা হয়েছে বলে জানানো হয়েছে।

উপকমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি হাফেজ মাওলানা নূরুল করীম আকরামকে। সদস্য সচিব করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী।

এই উপকমিটির সদস্যরা হলেন মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা সগীর আহমদ চৌধুরী, মাওলানা রায়হান মুহাম্মদ ইবরাহীম, মুফতি আহমাদ আব্দুল জলিল, হোসাইন মুহাম্মদ কাওসার বাঙ্গালী, মুফতি মুহিব্বুল্লাহ কাজেমী, আ হ ম আলাউদ্দীন ও হোসাইন ইবনে সারোয়ার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ