সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

রামগঞ্জে জুলাই বিপ্লবে ৬ শহীদ পরিবারকে ইসলামী আন্দোলনের অর্থ সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জুলাই আন্দোলনে  ৬ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা সহ সভাপতি আলহাজ্ব জাকির হোসেন পাটওয়ারীর সৌজন্যে তাদের এ সহায়তা প্রদান করা হয়। 

সহায়তা প্রাপ্তরা হলেন, ১নং কাঞ্চনপুর ইউনিয়নের  সৈয়দ মোস্তফা কামাল (রাজু), ২নং নোয়াগাও ইউনিয়নের ওয়াদ আলী মুন্সি বাড়ির আনোয়ার হোসেন, ৪নং ইছাপুর ইউনিয়নের দক্ষিণ নারায়নপুর মিয়াজি বাড়ি রাকিব হোসেন, ৪নং ইছাপুর ইউনিয়ন শ্রীরামপুর রাজ বাড়ির শামসুল ইসলাম, ৬নং লামচর ইউনিয়নের পানপাড়া সত্তর ভুইয়া বাড়ির রিপন হোসেন এবং ১০ নং ভাটরা ইউনিয়নের নলচড়া গ্রামের আহম্মদ উল্লাহ মাষ্টার বাড়ির কাউসার মাহমুদের পরিবার।  এ সময় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে সম্মাননা স্মারক, নগদ অর্থ, ফল হাদিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলার সহ সভাপতি মাওলানা মহিউদ্দিন,  রামগঞ্জ উপজেলার সভাপতি ডা.রফিকুল ইসলাম, সহ সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইয়াসিন পাটওয়ারী, যুব আন্দোলন সভাপতি এইচ এম হাবিবুর রহমান, ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলা সহ সভাপতি মুহা. মাসুম বিল্লাহ সহ উপজেলা ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ