রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’

যত দিন বেঁচে আছি অন্যায়ের বিরুদ্ধে থাকব: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) আল্লামা মামুনুল হক বলেছেন, যতদিন বেঁচে থাকবো, সত্যের পথে থাকবো, জুলুমের বিরুদ্ধে থাকবো, সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকবো। যতটুকু পারি ততটুকু করবো, না পারলে আমাদের সমর্থন থাকবে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় হাজী মোহাম্মদ (র.) এতিমখানা ও মাদরাসা এবং মসজিদ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনিরা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক এবং মাদরাসা-মসজিদের প্রতিষ্ঠাতা হাজী আশরাফ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ যদি গোটা আরব কিংবা মুসলিম বিশ্বে পরিচিত হতে পারে, তার একটি বড় কারণ হলো সোনারগাঁ। তিনি বলেন, এ অঞ্চলে, পাকিস্তান-ভারত উপমহাদেশের হিন্দুবাদী এলাকায়, সোনারগাঁ ছিল প্রথম স্থান যেখানে আল্লাহর পয়গাম্বরের হাদিসের শিক্ষা উচ্চারিত হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুহিব্বুল্লাহ আল বাকী, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ওবায়দুল কাদের নদবী, ইমাম উলামা ঐক্য পরিষদের মহাসচিব মুফতী মো. সাইদুর রহমান, সোনারগাঁও থানা শাখা হাফেজ মাওলানা সোহরাব হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মাদরাসা ও মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ