রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা

শেখ হাসিনাকে ‘আপা ঘাবড়ায়েন না’ বলা সেই আ.লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে ‘আপা ঘাবড়ায়েন না, আমরা শক্ত আছি’ বলা সেই আ.লীগ নেতা আটক হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বরগুনা জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান। তার নাম জাহাঙ্গীর কবির। বুধবার (১৪ আগস্ট) ভোরে নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে, সোমবার রাতে জাহাঙ্গীর কবিরের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের একটি ভিডিও ভাইরাল হয়।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ‘সোমবার রাতে শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের মুঠোফোনে কথা হয়। সেদিন ১৫ আগস্টে কর্মসূচি পালনের দিক-নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণেই হয়তো পুলিশ জাহাঙ্গীর কবিরকে আটক করেছে।’

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে পুলিশের একটি দল জাহাঙ্গীর কবিরকে আটক করতে বরগুনায় আসে। আমরা তাদের সহযোগিতা করেছি।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ