সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সাম্প্রতিক ইস্যুতে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশ

|| হাসান আল মাহমুদ ||

সাম্প্রতিক ইস্যুতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বুধবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘোষণা করে দলটি।

দলটির সূত্রে জানা যায়, দেশের সংকটময় পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে বিক্ষোভ প্রদর্শন করবে দলটি।

পর দিন শুক্রবার (১৯ জুলাই) সারা দেশের সকল মসজিদে দোয়ার আয়োজন করবে দলটি।

কর্মসূচি বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ আওয়ার ইসলামকে জানান, ‘দেশের উদ্ভূত পরিস্থিতি আমাদের দল সার্বিকভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, আহত ও হত্যার মতো জঘন্য কার্যক্রমকে নিন্দা জানানোর ভাষা নেই।’

তিনি বলেন, ‘কোটা সংস্কার দাবি শিক্ষার্থীদের একটি ন্যায্য দাবি। তাদের দাবিতে তারা আন্দোলন করছে। কিন্তু তাদের উপর হামলা, হত্যা চালিয়ে দেশের পরিস্থিতিকে সংকটময় করে তোলা হচ্ছে। তাই, এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ এবং হামলায় নিহত-আহত শিক্ষার্থীদের জন্য সারাদেশের মসজিদগুলোতে দোয়া কর্মসূচি ঘোষণা করেছি।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ