|| মুফতি জাবের কাসেমী ||
একসময় মাহফিল ছিল আত্মশুদ্ধির ময়দান, ঈমান জাগ্রত করার আয়োজন, দ্বীনের কথা শোনার এক পবিত্র সমাবেশ। মানুষ মাহফিলে আসত আল্লাহর কথা শুনতে, আখিরাতের চিন্তা জাগাতে, নিজের জীবনকে সংশোধন করতে। বক্তারা আসতেন ইলমের আমানত পৌঁছে দিতে, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতে।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আজ অনেক মাহফিল তার মূল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে। মাহফিলের নামে কোথাও চলছে বক্তাদের জনপ্রিয়তার প্রতিযোগিতা, কোথাও আয়োজনের জৌলুস প্রদর্শন, কোথাও আবার একে অপরকে ছাড়িয়ে যাওয়ার অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা।
মাহফিল নষ্ট করছে যেসব বক্তারা
যাদের কাছে দ্বীনের দাওয়াতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পারিশ্রমিক, জনপ্রিয়তা, ভিউ, ভাইরাল হওয়া ও শ্রোতাদের হাà¦