রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে প্রস্তাবিত ‘বন্দে মাতরম’ বিলের তীব্র সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান এবং দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী। তিনি বলেছেন, এ বিল দেশের সংবিধান, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এটি জনগণের প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার একটি প্রচেষ্টা।

শুক্রবার (৩১ জুলাই) এক প্রতিক্রিয়ায় মাওলানা আরশাদ মাদানী বলেন, কেউ স্বেচ্ছায় ‘বন্দে মাতরম’ পড়তে বা গাইতে চাইলে তাতে কোনো আপত্তি নেই। তবে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কোনো বিষয় গাইতে বা অনুসরণ করতে বাধ্য করা গ্রহণযোগ্য নয়। একজন মুসলমান কেবল মহান আল্লাহ তায়ালারই ইবাদত করে এবং ‘বন্দে মাতরম’-এর কিছু অংশ ইসলামের তাওহিদের আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, ভারতের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে। একইভাবে ১৯ নম্বর অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। তাই কোনো নাগরিককে তার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কোনো স্লোগান, গান বা মতাদর্শ গ্রহণে বাধ্য করা সংবিধানের চেতনার পরিপন্থী।

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি বলেন, বর্তমানে ভারত বেকারত্ব, মূল্যস্ফীতি, অর্থনৈতিক সংকট, কৃষকদের দুর্দশা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এমন পরিস্থিতিতে বিতর্কিত বিষয় সামনে আনার পরিবর্তে সংসদের উচিত জনগণের মৌলিক সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া।

সূত্র: ইউএনএ নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ