শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আগস্টের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং জবাবদিহিতাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার বিকেলে রাজশাহী নগরীর সিটি করপোরেশন মার্কেটস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) মিলনায়তনে অনুষ্ঠিত দলটির রাজশাহী জেলা ও মহানগর শাখার মজলিসে শূরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বর্তমান সরকার জুলাই সনদের সব বিষয় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সেই প্রতিশ্রুতি আগস্ট মাসের মধ্যেই বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি জাতীয় সংসদের উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠন করলে সব রাজনৈতিক শক্তির ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি সমকামিতা প্রসঙ্গেও মন্তব্য করেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

রাজশাহী মহানগর সভাপতি প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী শেখ নূরুননাবী। এছাড়া বক্তব্য দেন রাজশাহী জেলা সভাপতি হাজী ফয়সাল হোসেন মনি, মাওলানা মুরশেদ আহমদ ফারুকী, মোহাম্মদ আব্দুল্লাহ সুজন এবং ইঞ্জিনিয়ার মো. ইসহাক।

অধিবেশনে আগামী মেয়াদের জন্য রাজশাহী মহানগর শাখার সভাপতি হিসেবে প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ ও সেক্রেটারি হিসেবে মোহাম্মদ আব্দুল্লাহ সুজন নির্বাচিত হন। একই সঙ্গে রাজশাহী জেলা শাখার সভাপতি হিসেবে আলহাজ মো. ফয়সাল হোসেন মনি এবং সেক্রেটারি হিসেবে ইঞ্জিনিয়ার মো. ইসহাক নির্বাচিত হন। পরে প্রধান অতিথি নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ