বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন 

সার্বজনীনতা হারাচ্ছে ওয়াজ মাহফিল—দায় কার?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||ওলিউল্লাহ মুহাম্মাদ||

উপমহাদেশের মুসলিম সমাজে ওয়াজ মাহফিল দীর্ঘকাল ধরে ঈমানি জাগরণ, নৈতিক সংস্কার ও সামাজিক সংশোধনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে এসেছে। একসময় এই মাহফিলগুলো ছিল সার্বজনীন দাওয়াহর উন্মুক্ত প্রাঙ্গণ—যেখানে সকল শ্রেণি, সকল মত ও সকল পথের মানুষ নির্বিশেষে এক কাতারে বসে আল্লাহর বাণী শুনত, রাসূল ﷺ–এর সুন্নাহর আলোকে জীবন গঠনের দিকনির্দেশনা গ্রহণ করত এবং আত্মিক ব্যাধি থেকে মুক্তির পথ খুঁজে পেত। বক্তার কণ্ঠস্বর হতো একজন দায়ীর আদর্শ কণ্ঠস্বর—যিনি বিভাজন নয়, বরং সংযোগ সৃষ্টি করতেন; দূরে ঠেলে দেওয়া নয়, কাছে টেনে নেওয়াই ছিল যার মূল লক্ষ্য।

ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য কখনোই নির্দিষ্ট কোনো দল, গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতবাদ প্রচার ছিল না। এর কেন্দ্রবিন্দু ছিল মানুষের অন্তর সংশোধন, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, সমাজে প্রচলিত অন্যায় ও ভ্রান্তি দূর করা এবং সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থার বাস্তব দিকনির্দেশনা প্রদান। একজন প্রকৃত বক্তার বয়ানে থাকার কথা ছিল এমন যোগ্যতা, যা সকল মতপথের মানুষকে একত্রে বসিয়ে “দিনের কথা” বলার সক্ষমতা রাখে—যেন কেউ নিজেকে উপেক্ষিত বা প