||ফিয়াদ নওশাদ ইয়ামিন||
বিশ্ব অর্থনীতির প্রাণশক্তি যদি খুঁজে বের করতে চাই, তবে তা নিঃসন্দেহে সামুদ্রিক শিল্প। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাদ্য, জ্বালানি, চিকিৎসা সামগ্রী কিংবা কাঁচামাল পৌঁছে দেওয়ার পেছনে যে বিশাল নীরব অবদান রয়েছে, তা বহন করছে সমুদ্রপথ। এ অবদানকে সামনে এনে, নৌ-পরিবহনের নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব মেরিটাইম দিবস। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এর উদ্যোগে পালিত এ দিন কেবল শিপিং শিল্পের অর্থনৈতিক গুরুত্বই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা, পরিবেশ রক্ষা ও উদ্ভাবনী প্রযুক্তির প্রসারকেও স্মরণ করিয়ে দেয়। কানাডিয়ান ইউনিভার্সিটি সে উপলক্ষে আয়োজন করে বর্ণাঢ্য শোভাযাত্রা, কুইজ ও ব্যতিক্রমী আয়োজন।
শোভাযাত্রায় উৎসবের আবহ