||আরিফ আজাদ||
কিছু কিছু মানুষকে দেখছি, তারা বেশ তীর্যক বাক্যে মুসলমানদের আক্রমণ করছেন আর বলছেন—গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোল্লারা কেন নাই। কেন দুনিয়ার যাবতীয় বাম, যাবতীয় নাস্তিক, সেক্যুলার আর প্রগতিশীলেরাই কেবল এই সুমুদ ফ্লোটিলাতে রয়েছে।
আক্রমণের ভাষা দেখে মনে হচ্ছে, গাযার মানুষেরা, শিশু আর বৃদ্ধেরা অনাহারে মারা যাওয়ার দৃশ্যটা যেন মুসলমানরা খুব উপভোগ করছে আর কেবল বাম, নাস্তিক, সেক্যুলাররাই যেন এতে কষ্ট অনুভব করছে।
কেউ যদি বাস্তবতাকে সামনে রেখে দেখে, তাহলে এই ধরনের বেহুদা তুলনা, বেহুদা বিতর্ক করে সময় নষ্ট করার কোনো যৌক্তিক কারণ থাকে না।
গাযা কেন্দ্রিক গ্লোবাল সেক্যুলার, বাম অ্যাক্টিভিস্টদের অ্যাক্টিভিজম নতুন নয়। বহু বছর ধরে তারা নিজ নিজ দেশে, নিজ নিজ পরিমণ্ডলে গাযা তথা ফিলিস্তিনে ঘটা অন্যায়ের ব্যাপারে আওয়াজ জারি রেখে চলেছে৷ ইউরোপ আমেরিকার রাস্তায়, শহরে, বিশ্ববিদ্যালয়ে আমরা এই চর্চা হরহামেশাই দেখতে পাই যা খুব প্রশংসাযোগ্য।
তো, গ্লোবাল এইসব বাম রাজনৈতিক দল, বাম অ্যাক্টিভিস্ট, সেক্যুলার লোকজন যা যা করে গাযার জন্য, অর্থাৎ তাদের নিজ নিজ শহরে, অঞ্চলে সভা, সেমিনার, সংযোগ—এইসব কি মুস