বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল

শরিয়াহ আতঙ্ক ও আমাদের করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খতিব তাজুল ইসলাম

ব্রিটেন লন্ডনের মেয়র সাদিক খান। বিয়ে করেছেন ইংরেজ লেডি। নামের মুসলিম। তবে লন্ডন শহরের জন্য তিনি কাজের মেয়র। ফিলিস্তিনের ভালো সাপোর্টার। তাই জাতিসংঘের ভাষণে ট্রাম্প তার বিরুদ্ধে বিষোদগার করে বলেছেন যে, সে একটা অযোগ্য ও শরিয়া বাস্তবায়নকারী এক মেয়র। এভাবে তিনি আরও অনেক বিষয়ে কটাক্ষ করেছেন অনেককে। ট্রাম্প হলেন ইভানজেলিকান খ্রিষ্টান। তারা মুসলিমদের বিরুদ্ধে খুব খারাপ মনোভাব রাখে।

আমেরিকার সকল অস্ত্র কারখানা তাদের দখলে। তারা চায় মুসলিমমুক্ত আমেরিকা ও ইউরোপ। ফিলিস্তিনের নাম নিশানা মুছে দিতে তারা বদ্ধপরিকর।

ভবিষ্যতের ক্রুসেড যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি ফাইনাল। মুসলিম বিশ্বের কোথাও স্থিতিশীলতা তারা চায় না। হয় তাদের বশ্যতা স্বীকার করে নিতে হবে নতুবা আপনাকে ধ্বংস করে দেবে।

মুসলিমদের সমাজ শরিয়া মোতাবেক পরিচালিত হলে তারা উপকৃত হবে উন্নত হবে এটা তারা জানে। এমনকি তাদের সাম্রাজ্যের ইতি ঘটবে এটাও জানে। সেজন্য তারা চারিদিকে শরিয়াহ আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। তাদের ভাষায়- শরিয়াহ মানেই জুলুম, বর্বরতা, পশ্চাৎপদতা। নারীদের যৌনদাসি বানানো। শরিয়াকে তারা ভয়াবহ এক আতঙ্কে রূপান্তরিত করেছে।