|| মুফতী আবদুল কাদের মাহমুদ কাসেমী ||
আজ ১৫ আগস্ট—ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনেই ভারত মুক্তি পায় সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের করাল গ্রাস থেকে। সেই দিন থেকে আজ পর্যন্ত এই দিনটি স্বাধীনতার আনন্দ, আত্মত্যাগের স্মৃতি ও দেশপ্রেমের অঙ্গীকার নিয়ে ফিরে আসে।
ভোর থেকেই সারা ভারতে বইতে থাকে আনন্দ ও উচ্ছ্বাসের বন্যা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নানা শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক অঙ্গনে শুরু হয় শোভাযাত্রা, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই উচ্ছ্বাসের স্রোতে শামিল হয় ইতিহাস ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র—দারুল উলুম দেওবন্দ।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হয় দিবসের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম , সম্মানিত উস্তাদগণ এবং সকল স্তরের ছাত্রবৃন্দ।
