বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা

আলিয়া মাদরাসায় শিক্ষার্থী সংকট ও কিছু কথা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| যুবায়ের আহমাদ ||

বর্তমান সরকার ক্ষমতা নেবার পর দীর্ঘদিন ধরে বঞ্চিত মাদরাসা শিক্ষাব্যবস্থাকে কিছুটা হলেও বৈষম্য কমানোর চেষ্টা করেছে। কিন্তু এমনিতেই দাখিল পাস করে শিক্ষার্থীদের বড় একটা অংশ মারাত্মক ভুল করে কলেজে চলে যায়। কাম্য শিক্ষার্থী পাওয়া নিয়ে অধ্যক্ষরা চিন্তায় থাকেন। তার মধ্যেই এবার অনেক দাখিল মাদরাসাকে আলিমে উন্নীত করা হয়েছে। তারা কিছু শিক্ষার্থী ভর্তি করবে, কিছু শিক্ষার্থী কলেজে চলে যাচ্ছে। ফলে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ধরার প্রতিযোগিতা আরো তীব্র হয়েছে। 

আমার মনে হচ্ছে, সামনের কয়েক বছর শিক্ষার্থী সংকট আরও তীব্র হবে। কারণ, একদিকে উপরের স্তরগুলোতে এ সংকট দূর করণে দ্রুততম সময়ের মধ্যে নিচের স্তরগুলোতে শিক্ষার্থী আসা বাড়াতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির কাজ দ্রুত সম্পন্ন করে অনুদানভুক্ত যেসব মাদরাসা শর্ত পূরণে ব্যর্থ হয়েছে তাদের জন্য শর্ত শিথিল করে হলেও এমপিওভুক্ত করতে হবে। কারণ, এ মাদরাসাগুলোর শিক্ষকরা যুগ যুগ ধরে কোনো রকমের সুযোগ-সুবিধা না পেয়ে প্রতিষ্ঠানগুলো ধরে রেখেছে