আতাউর রহমান খসরু
ইসলাম কোনো প্রথাসর্বস্ব ধর্ম নয়, বরং তা একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই সূচনালগ্ন থেকে ইসলামের চর্চা সামগ্রিক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলামের বিধি-বিধান শিক্ষা দিয়ে নিজের দায়িত্ব শেষ করেননি, তিনি ইসলাম ও মুসলমানের অনুকূল একটি সমাজ ও সাংস্কৃতিক আবহ তৈরির প্রয়াসও পেয়েছিলেন। তিনি মুসলিম জাতির সামনে ইসলামি সমাজ ও সংস্কৃতির রূপরেখা পেশ করেছেন, প্রচলিত সমাজ-সংস্কৃতিকে জাহেলিয়্যাতমুক্ত করে মুসলমানের উপযোগী করেছেন। যুগে যুগে উলামায়ে কেরাম মুসলিম জাতিকে ‘নব্য জাহেলিয়্যাত’ থেকে মুক্ত রাখতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। সময়ের দাবি অনুসারে তাদের উদ্যোগে এসেছে নানা বৈচিত্র্য ও পরিবর্তন।
দুই.
বিংশ শতাব্দীর শুরুভাগ থেকে গণমাধ্যম ও মিডিয়া জাহেলিয়্যাতের নতুন বাহক হিসেবে আবির্ভূত হয়েছে। এর প্রধান লক্ষà