বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অবনত চিত্ত হুদায়বিয়ার সন্ধি: দৃষ্টিতে পরাজয়, বাস্তবে বিজয় স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

রাজনীতিতে অবিস্মরণীয় অধ্যায় নেজামে ইসলাম পার্টি ও আল্লামা আতহার আলী রহ.  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর 

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি উপমহাদেশে ইসলামী রাজনীতির পথিকৃৎ সংগঠন। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জমিয়তে ওলামায়ে ইসলামের পরিবর্তিত রূপই নেজামে ইসলাম পার্টি। ইসলামী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ১৯৫৬ সালে ২২ দফা ইসলামী শাসনতন্ত্র রচনা ও পার্লামেন্টে উত্থাপন নেজামে পার্টিরই কৃতিত্ব৷ 

১৯৫২ সালে নির্বাচিত নেজামে ইসলাম পার্টির সভাপতি খলীফায়ে থানভী রহ., শায়খুল ইসলাম আল্লামা আতহার আলী রহ. উপমহাদেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনের একজন  কিংবদন্তী। তিনি ঐতিহ্যবাহী জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ মাদরাসার প্রতিষ্ঠাতা। ১৯৫৪ সালের ঐতিহাসিক যুক্তেফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা এবং নেজামে ইসলাম পার্টির সংসদীয় দলের নেতা হিসেবে উপমহাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সর্বোপরি রাজনীতি, আধ্যাত্মিক ময়দান, দ্বীনি শিক্ষাঙ্গন ও জাতীয় ইতিহাসে তিনি অবস্মরণীয়। 

উল্লেখ্য, সিলেটের ঐতিহাসিক রেফারেন্ডাম,  ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও  স্বৈরাচার  আইয়ুব বিরোধী আন্দোলনেও নেজামেে ইসলাম পার্টি ও আল্লামা আতহার আলী রহ. এর অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। 

তবুও নেজামে ইসলাম পার্টি ও আল্লামা আতহার আলী রহ. এর নাম স্মরণ, উচ্চারণ ও লিখনে অনীহা, উদাসীনতা খুবই দুঃখজনক। মনে রাখতে হবে ইতিহাস আপন স্রোতে প্রবহমান৷ ইতিহাসের গতি কেউই ঠেকিয়ে রাখতে পারে না। নেজামে ইসলাম পার্টি ও আল্লামা আতহার আলী রহ.ও তেমনই জাতীয় ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে ইনশাআল্লাহ। 

লেখক: ছাত্রবিষয়ক সচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ