বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা

শুধু শোক নয়, চাই স্বচ্ছ জবাবদিহিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালিউল্লাহ আজিজী

গতকাল দুপুর দুইটা। রাজধানীর অদূরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখনও ক্লাস চলছিল। ঠিক সেই মুহূর্তে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উপর। মুহূর্তেই বিস্ফোরণ, ধোঁয়া, আতঙ্ক আর কান্নায় ছেয়ে যায় পরিবেশ।

নিহত হয় (এখন পর্যন্ত খবরে প্রকাশ) ২৭ টি নিষ্পাপ শিশু, আহত শতাধিক। তারা কারা? তারা ছিল সেই সব স্বপ্নবাজ শিশু, যাদের জীবনের মানে ছিল হাসি, আনন্দ, পড়ালেখা আর আগামী দিনের এক উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু এখন তারা নেই। কাফনে মোড়ানো তাদের ছোট ছোট দেহ, জাতির বিবেককে যেন কাঁপিয়ে দিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয়— আমার দেশ কি আমার সন্তানের জন্যও নিরাপদ নয়?

কোথায় আমাদের নিরাপত্তা?
একটা প্রশ্ন আজ প্রতিটি মা-বাবার চোখে ঘুম হারাম করে তুলেছে— আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আমরা সন্তানদের যেখানে পাঠাই, সেই শিক্ষা প্রতিষ্ঠানই যদি মৃত্যুকূপ হয় তাহলে নিরাপত্তা