বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী

মক্তব শিক্ষা প্রত্যেক মুসলমানকে মুসলিম বানায়: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থিত মাদানী হলে শুক্রবার (৪ জুলাই) দিল্লির বিভিন্ন এলাকার দায়িত্বশীলদের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে মক্তবের স্থায়িত্ব, প্রতিষ্ঠা ও সম্প্রসারণের কার্যকরী কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় ওলামা, শিক্ষক, সংগঠন সহযোগিতাকারী ও অন্যান্য দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন দিল্লি প্রাদেশিক দীনি তালিমি বোর্ডের সভাপতি মাওলানা দাউদ আমিনী। পরিচালনা করেন মাওলানা আব্দুস সামি ও মাওলানা শুয়েব।

সভায় জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী বলেন, ইসলাম রক্ষায় মক্তব একটি শক্তিশালী ফ্রন্ট। এখানেই সন্তানের হৃদয়ে সততার শিখা জ্বলে। নামাজ রোজা যেমন ফরজ, তেমনি প্রত্যেক মুসলমানের জন্য দীনি প্রশিক্ষণও জরুরি।