বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক আজও জানি না, কেন আমাকে খুঁজেছিলেন পীর সাহেব চরমোনাই রহ. মাওলানা আব্দুল গনী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন  শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প

আদর্শ সমাজ বিনির্মাণে নবীজির জীবনাদর্শের অনুকরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| রমযান রব্বানী ||

মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু আলোকবর্তিকাতুল্য ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে, যাঁরা অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলো দেখিয়েছেন। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, যে আলোর দীপ্তি সর্বজনীন এবং সর্বকালের জন্য কার্যকর, সে আলো একমাত্র নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই বিকিরিত হয়েছে। তাঁর চরিত্র, জীবনযাপন, সমাজ সংস্কারের ধারা ও মানবিক নীতিবোধ- সবকিছুই আজও আদর্শ সমাজ গঠনের অনবদ্য রূপরেখা।

আরবের জাহেলিয়াত যুগে সমাজ ছিল নৈতিকতাহীন, বিভ্রান্ত ও অনাচারে নিমজ্জিত। সেই সমাজে নারী ছিল অপমানিত, গরিব ছিল বঞ্চিত, শক্তিমান ছিল সীমালঙ্ঘনকারী। এমন এক অবক্ষয়ের সময়ে আল্লাহর প্রেরিত নবী মুহাম্মাদ (সা.) যেন করুণার বার্তা হয়ে আগমন করলেন। তিনি শুরুতেই মানুষের চিন্তার রূপান্তর ঘটালেন। মানুষকে পরিচয় করালেন একত্ববাদের সাথে, আল্লাহর ভয় ও বিচার দিবসের জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে অন্তরে জন্ম দিলেন নৈতিকতা ও মানবিকতার।