যুবায়ের আহমাদ
প্রফেসর ইউনূসকে দল-মত নির্বিশেষে বাংলাদেশের মানুষ যতটা সমর্থন করেছিল; অনেকে বলেন, প্রেসিডেন্ট জিয়ার পর আর কেউ এত ভালোবাসা পায়নি। কিন্তু প্রফেসর ইউনূস সেই ভালোবাসা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। কথিত আধুনিকতার নামে জীবনভর যে বিভিন্ন দেশে যে অনৈসলামিক সংস্কৃতি দেখেছেন, বাংলাদেশে সে সেসব আমদানি করার ব্যর্থ চেষ্ট করেছেন। বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা বললেও মূলত দেশের মানুষের জীবনধারা ও সংস্কৃতির প্রতি তার আগ্রহ নেই।
প্রথমত তার উপদেষ্টা পরিষদে এমন কয়েকজন একজিওকর্মী নারীকে তিনি রেখেছেন যারা সারাজীবন কথিত নারীবাদ প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন। আওয়ামী লীগ, বিএনপি যারাই ক্ষমতায় এসেছে তাদের কাছে ওই নারীরা কথিত নারীবাদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বা নেপথ্যে থেকে কাজ করেছেন। এখন তাদেরই কেউ কেউ উপদেষ্টা হয়ে গেছেন। আগে বাইরে থেকে দাবি করতেন, এখন সরাসরি বাস্তবায়নের ক্ষমতা পেয়ে গেছেন।
