বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাবার প্রিয় ছাত্র পীর সাহেব চরমোনাইয়ের অবদান স্মরণ করলেন ইবনে শায়খুল হাদিস বিশ্বজয়ী কারী ও হাফেজদের সংবর্ধনা দেবে ইসলামিক ফাউন্ডেশন এক বছর বিরতির পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা আজহারীর রওজাতুল বানাত ঢাকার শিক্ষার্থীদের কুরআনুল কারীম সবক প্রদান ২৬ নভেম্বর  ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত? প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০

বিশ্বজয়ী কারী ও হাফেজদের সংবর্ধনা দেবে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কেরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে বিজয়ী বাংলাদেশি কারী ও হাফেজদের জাতীয় পর্যায়ে সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ লক্ষ্যে ১৯৭৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত পুরুষ ও নারী কারী-হাফেজদের কাছ থেকে সনদপত্র ও প্রয়োজনীয় তথ্যসহ আবেদন আহ্বান করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৩ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের প্রতিযোগিতা আয়োজক দেশের পক্ষ থেকে দেওয়া পুরস্কারপ্রাপ্তির সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। প্রস্তাবিত সংবর্ধনা অনুষ্ঠানের নিবন্ধনের সময় সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।

আবেদনের সঙ্গে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। নির্ধারিত ছকে আবেদনপত্র আগামী ১৫ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে কুরিয়ারে অথবা সরাসরি ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালকের দপ্তরে পৌঁছাতে হবে। দপ্তরটি বায়তুল মোকাররম, ঢাকা-১০০০-এ অবস্থিত।

আবেদনপত্রে আবেদনকারীর নাম ও পিতার নাম, প্রতিযোগিতার বিষয়, আয়োজক দেশের নাম, প্রতিযোগিতার সাল, অর্জিত স্থান এবং হোয়াটসঅ্যাপ নম্বরসহ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি সংযুক্ত সনদ ও অন্যান্য তথ্যের বিবরণ দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ই-মেইল ঠিকানা deenydawha@gmail.com-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ