বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ৬০০ এলাকায় ৩০ হাজার পরিবারকে শীতবস্ত্র দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফরিদাবাদ মাদরাসার তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলনের সময়সূচি প্রকাশ আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, দেখুন তালিকা আজানের ধ্বনিতে বদলে গেল ইউক্রেনীয় নারীর জীবন জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আজ তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা করবেন তিনি। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দর যাবেন প্রধানমন্ত্রী। 

লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

দুপুরে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। মতবিনিময় করবেন স্থানীয় উপকারভোগীদের সঙ্গে।

বিকেলে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ