শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র‍্যালিপূর্ব সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ষড়যন্ত্র দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক, এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে স্পষ্ট করেন তারেক রহমান।

এ নিয়ে আওয়ামী লীগের দিকে অভিযোগের তীর ছুড়েন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসরেরা এখনো ষড়যন্ত্রে মেতে উঠেছে। আবারও তারা দেশে গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে। যে দেশের মানুষ ’৭১, ’৭৫, ’৯০ ও ’২৪ ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ