শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র কুরআন মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ও পূর্ণাঙ্গ হিদায়াতগ্রন্থ। এর বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা, আদর্শের প্রচার এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ নভেম্বর) বঙ্গভবনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে পবিত্র কুরআনের শিক্ষা বিস্তার, বিশুদ্ধ তিলাওয়াতের চর্চা, যুগোপযোগী কারী ও কুরআন বিশেষজ্ঞ তৈরির উদ্যোগ এবং আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় কুরআনকেন্দ্রিক শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও দীনি খেদমতকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য শোনেন। এ সময় আন্তর্জাতিক কারী সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াতও মনোযোগ দিয়ে শোনেন তিনি। পরে আসন্ন আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে আগামী ১২ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ