বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


চকবাজার শাহী মসজিদে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আগামী ২ অক্টোবর ঢাকার চকবাজার শাহী মসজিদ চত্বরে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ এশা ঢাকার ইসলামবাগ মাদ্রাসা মিলনায়তনে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের (বৃহত্তর লালবাগ জোন) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, খতমে নবুওয়তের আকিদা মুসলমানদের ঈমানের অন্যতম মৌলিক বিষয়। আগামী ২ অক্টোবরের মহাসম্মেলন সফল করতে লালবাগ জোনের উলামায়ে কেরাম ও সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। মহাসম্মেলন সফল করতে লালবাগ জোনের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত আলেমরা মহাসম্মেলনের প্রচার-প্রচারণা জোরদার এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা মুফতী আনওয়ারুল হক, মাওলানা মুফতী হুসাইন সোহরাব, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ফয়সাল মাহমুদ হাবিবী, মাওলানা মুফতী আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতি নিজাম উদ্দীন, মুফতি জুবায়ের আহমেদ কাসেমীসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ