শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

প্রতারণার বিষয়ে ইমাম-খতিবদের সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি প্রতারকরা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের মসজিদগুলোর ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে। তারা কখনো টেলিফোনে, কখনো মোবাইল ফোনে, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

বিশেষ করে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল নম্বর, মসজিদের বেতন-ভাতা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানিয়েছে, প্রধান কার্যালয় কিংবা এর কোনো জেলা বা উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা অচেনা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। কেউ যদি সরকারি অনুদান, সম্মানী, ভাতা বা অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং তথ্য, ওটিপি, পিন নম্বর বা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তবে সেটি প্রতারণার অংশ বলে ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে।

এ পরিস্থিতিতে দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, ওটিপি, পিন নম্বর কিংবা অন্য কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে তা অবশ্যই সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করতে হবে। পাশাপাশি এ ধরনের প্রতারণার চেষ্টা বা সন্দেহজনক যোগাযোগের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের মসজিদভিত্তিক কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ ধরনের প্রতারণামূলক তৎপরতা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

প্রতিষ্ঠানটি মনে করে, সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সহযোগিতাই এ ধরনের প্রতারণা প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাই

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ