বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

হাইকোর্টে একদিনে ১ হাজার ৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মামলা জট কমিয়ে বিচার ব্যবস্থায় গতিশীলতা আনতে সুপ্রিম কোর্টের নেওয়া বিশেষ উদ্যোগের আওতায় একদিনে হাইকোর্টে ১ হাজার ৯৪৬টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে এক হাজার ৭৮৬টি এবং রিট মোশন বেঞ্চগুলোতে ১৬০টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়।

প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম শুরু হয়। প্রতি সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে পুরোনো মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে শুনানি করছেন হাইকোর্টের বিচারপতিরা।

উদ্যোগটির লক্ষ্য তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।’

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এই কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত সাত কার্যদিবসে মোট ২৮ হাজার ৫০৬টি পুরনো মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৬২২টি ক্রিমিনাল এবং ৬ হাজার ৮৮৪টি রিট মামলা রয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, মানুষের দুর্ভোগ কমাতে পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ