রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার

দুই প্রধানমন্ত্রীর সময় মিললে ভারত সফর করবেন তারেক রহমান: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে সফরের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে হুমায়ুন কবির এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ৫ আগস্ট দিল্লিতে ঘটে যাওয়া একটি ঘটনায় বাংলাদেশের মানুষ আহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বিষয়টি উত্থাপন করেছে। আলোচনার মাধ্যমে সফরের সময় নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই মাসে তিনি ভারত সফর করেননি। ভারত সরকারের পক্ষ থেকে সফরের বিষয়ে আগ্রহ দেখানো হয়েছিল এবং দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছিল।

আগস্টে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিল। পরে দিল্লি পুলিশের বাধার কারণে সেমিনারটি বাতিল করা হয়। এ ঘটনায় বাংলাদেশের মানুষের অনুভূতি আহত হয়েছে বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বিষয়টি ভারতের কাছে উত্থাপন করেছে।

এদিকে, নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বাংলাদেশ। গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর তাঁর এক্স পোস্টে এ তথ্য জানান।

উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কোনো ধরনের চাপের কারণে নয়, দেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশকে এ অঞ্চলের এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ