সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির ‘৫ সেপ্টেম্বর লংমার্চের আগেই গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিন’

দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশে খাদ্যের ঘাটতি হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমার প্রথম কাজ হলো দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত আছে কি না এবং খাদ্য নিরাপদে সংরক্ষিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা। এ লক্ষ্যেই দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদাম পরিদর্শন করছি।’

দেশের প্রতিটি জেলার খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্যের মজুত রয়েছে বলেও জানান তিনি।

আফরোজা খানম রিতা বলেন, কোনো খাদ্যগুদামে অনিয়ম, অব্যবস্থাপনা বা খাদ্যের মান নিয়ে সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্ট গুদামের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘দেশে দুর্যোগ বা কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে মানুষের কাছে যাতে দ্রুত খাদ্য পৌঁছে দেওয়া যায়, সে জন্য প্রতিটি জেলার খাদ্যগুদামে চাহিদা অনুযায়ী খাদ্যের মজুত গড়ে তোলা হচ্ছে।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ